ভিয়েনা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

ভোলায় বজ্রপাতে ১ জনের মৃত্যু, আহত-২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • ৯৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার(১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুর রাজ্জাক ওই বাড়ির ওবায়েদুল কালুর ছেলে। সে কুঞ্জেরহাট ও খাশেরহাট বাজারে আল-আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালকও ছিলেন। অন্যদিকে এ ঘটনায় আহতরা হলেন; হানিফ (৬৫) ও মো. মঞ্জু (৩৮)। এরা শম্ভুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, ঘটনার দিন দুপুরে রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে এক পর্যায়ে বজ্রপাত শুরু হয়। এসময়  বজ্রপাতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হলে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। এছাড়াও আহত দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এব্যাপারে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, বজ্রঘাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বজ্রপাতে ১ জনের মৃত্যু, আহত-২

আপডেটের সময় ০৭:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২