ভিয়েনা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী হবিগঞ্জে ড্রেস মেকিং প্রশিক্ষণের সনদ বিতরণ লালমোহনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক ‎ দাঁড়িয়ে থাকা ট্রাকে মিললো চালকের মরদেহ লালমোহনে দুদকের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শৈলকুপায় মেছোবাঘ পিটিয়ে হত্যা মাঠে নেই আশ্রয়-বজ্র নিরোধক দণ্ড: ঝিনাইদহে বজ্রপাতে বাড়ছে কৃষকের মৃত্যু

টিকা না নেওয়াদের ভ্রমণ বিলম্বিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ৭৬ সময় দেখুন

ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সর্বশেষ ভ্রমণ নির্দেশিকায় পূর্ণাঙ্গ টিকা না নেওয়া অসুস্থ বা ঝুঁকিতে থাকা মানুষদের কোভিড হটস্পটগুলোতে ভ্রমণ বিলম্বিত করার পরামর্শ দিয়েছে। জাতিসংঘ সংস্থাটি ৬০ বছরোর্ধ্ব এবং যাদের হৃদরোগ, ক্যানসার ও ডায়বেটিসের রোগ রয়েছে তাদের ঝুঁকিপূর্ণ শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, ডব্লিউএইচও’র আগের্ কেটি বিবৃতিতে এই ভ্রমণ নির্দেশিকা সব বয়সের মানুষের জন্য বলে উল্লেখ করা হয়েছিল। তবে সংশোধিত বিবৃতিতে বলা হয়েছে, শুধু ঝুঁকিতে থাকা এবং পূর্ণাঙ্গ টিকা না নেওয়া মানুষদের ভ্রমণ বিলম্বিত বা পিছিয়ে দেওয়া উচিত।

এটি মহামারিতে ডব্লিউএইচও’র ভ্রমণ পরামর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এমন সময় জারি করা হলো যখন বিশ্বজুড়ে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বিবৃতিতে ডব্লিউএইচও আবারও বলেছে, ভ্রমণ নিষেধাজ্ঞায় ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধ করা সম্ভব হবে না।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টিকা না নেওয়াদের ভ্রমণ বিলম্বিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

আপডেটের সময় ০৫:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১