ভিয়েনা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৬৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকের (এমওইউ) খসড়ায় ইরানের জব্দ থাকা ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ ছাড়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

তেহরান থেকে এএফপি জানায়, শনিবার প্রচারিত এক প্রতিবেদনে একটি ‘অনানুষ্ঠানিক’ খসড়ার উদ্ধৃতি দেওয়া হয়েছে। তবে চলতি সপ্তাহে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একই ধরনের একটি প্রতিবেদনের দাবি হোয়াইট হাউস ‘মনগড়া’ বলে উড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বিস্তারিত বক্তব্য দেন। তবে তার বর্ণিত চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ইরানি সূত্রগুলো অস্বীকার করেছে।

শনিবারের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ৬০ দিনের মধ্যে ইরানকে তার ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদের পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে এসব অর্থ ইরানের পছন্দের ব্যাংকে কোনো বিধিনিষেধ ছাড়াই স্থানান্তর ও ব্যয় করা যাবে।’

অন্যদিকে ট্রাম্প শুক্রবার জোর দিয়ে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থের লেনদেন হবে না।’

তবে অবগত সূত্রের বরাতে ইরানি গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে দ্রুতই এ দাবি খ-ন করা হয়।

এর আগে চলতি সপ্তাহে একটি সূত্র এএফপিকে জানায়, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাতার সফরকারী একটি প্রতিনিধিদলের সদস্য ছিলেন। সেখানে জব্দ থাকা অর্থের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সমঝোতা স্মারকে বিষয়টি চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবারের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে আরও বলা হয়, তেহরান হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা অব্যাহত রাখবে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান এ প্রণালী অবরোধ করে রেখেছে, যা বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।

অন্যদিকে ট্রাম্প শুক্রবার বলেন, ইরান প্রণালীটি ‘অবাধ নৌ-চলাচলের জন্য’ খুলে দেবে।

জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথের নিয়ন্ত্রণ ইরানের হাতে থেকে যাওয়া গ্রহণযোগ্য হবে না বলেও যুক্তরাষ্ট্র বারবার জানিয়ে এসেছে।
ঢাকা/এসএস

Tag :

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

আপডেটের সময় ১২:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬