ভিয়েনা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজবাড়িতে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ৬১ সময় দেখুন

রাজবাড়ি প্রতিনিধি: আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীর একটি আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেন। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান।

আদালত সূত্রে জানা গেছে, রাজবাড়ীর ১নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে এ মামলাটি করা হয়। মামলা আমলে নিয়ে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন আদালত।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি মেয়র জাহাঙ্গীর একজন হাইব্রিড নেতা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করেছেন। এ ছাড়া শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। এসব বিষয় উল্লেখ করে ৫০৪ ও ৫০৫ ধারায় মামলা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, ‘শশী আক্তারের পক্ষে মামলাটি আমি লড়ছি। আদালত মামলা আমলে নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন।’

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজবাড়িতে মামলা

আপডেটের সময় ০৬:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১