ভিয়েনা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৮

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ৬২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে পার্ম শহরে একটি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর গুলিতে ৮ জন নিহত হয়েছেন।

সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষার্থীর গুলিতে ৮ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

মস্কো থেকে প্রায় ১৩ শ কিলোমিটার দূরে পার্ম স্টেট ইউনিভার্সিটিতে গুলির পরপরই বন্দুকধারীকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, প্রাণ বাঁচাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভবনের একতলার জানালা দিয়ে নিচে লাফ দিচ্ছেন। এসময় বেশ কয়েকজন মারাত্মক আহত হন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৮

আপডেটের সময় ০৭:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১