ভিয়েনা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হচ্ছেন বাংলাদেশি নুসরাত চৌধুরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • ৬৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক পদে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত চৌধুরী (৪৪)।

বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, নিয়োগ নিশ্চিত হলে মার্কিন বিচার বিভাগে নুসরাত চৌধুরীই প্রথম বাংলাদেশি আমেরিকান ও দ্বিতীয় মুসলিম বিচারক হবেন।

স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তিন নারীর নাম সুপারিশ করে পাঠিয়েছেন। নুসরাতের সঙ্গে নিয়োগ পাওয়া অন্য দুই নারী হলেন জ্যাসিকা ক্লার্ক ও নিনা মরিসন। তাদের তিন জনকে নিউইয়র্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে ফেডারেল বিচারক হিসেবে কাজ করার সুপারিশ করেছেন চাক শুমার।

তাদের মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম নাগরিক অধিকার বিষয়ক সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় রাজ্য শাখার আইনবিষয়ক পরিচালক নুসরাত চৌধুরীকে (৪৪) নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতের জন্যে সুপারিশ করা হয়েছে। তিনি ২০০৮ সাল থেকে জাতীয় এসিএলইউতে কাজ করেছেন। এসিএলইউর রেসিয়াল জাস্টিস প্রোগ্রামের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক হচ্ছেন বাংলাদেশি নুসরাত চৌধুরী

আপডেটের সময় ০৬:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১