ভিয়েনা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘মু’ নামের করোনার নতুন ধরণ ডব্লিওএইচও’র পর্যবেক্ষণে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ১১০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলেছে, তারা করোনার ‘মু’ নামের একটি নতুন ধরণ পর্যবেক্ষণ করছে। এটি জানুয়ারিতে কলম্বিয়ায় প্রথম শনাক্ত হয়।

সংস্থাটির মহামারি বিষয়ক সাপ্তাহিক বুলেটিনে মঙ্গলবার বলা হয়, বৈজ্ঞানিকভাবে ‘মু’ বি.ওয়ান.৬২১ হিসেবে পরিচিত। একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেনীবদ্ধ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার এই ধরণ টিকা প্রতিরোধের ঝুঁকি তৈরি করছে। যদিও এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন।

বিশ্ব জুড়েই করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভাইরাসের নতুন ধরণের উদ্ভব নিয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরইমধ্যে আলফা ও ডেল্টাসহ চার ধরনের কোভিড-১৯ শনাক্ত করেছে। বিশ্বের ১৯৩টি দেশে আলফা এবং ১৭০টি দেশে ডেল্টা ধরণ ছড়িয়েছে। ‘মু’ পঞ্চম ধরণ পর্যবেক্ষণে রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘মু’ নামের করোনার নতুন ধরণ ডব্লিওএইচও’র পর্যবেক্ষণে

আপডেটের সময় ০৫:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১