ভিয়েনা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৬৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। পাহাড়ি খাড়া রাস্তা থেকে বাসটি ছিটকে নিচে পড়ে গেলে এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তারা জানান, গত চার দিনের মধ্যে এটি হচ্ছে দেশটির তৃতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা।

রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে কারাতারা সেন্ট্রাল সড়কের সরু অংশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কমান্ডার কেসার কার্ভান্তেস বলেন, ‘ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় ৩২ জন প্রাণ হারিয়েছেন।’

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ছয় বছরের এক ছেলে ও তিন বছর বয়সের এক কন্যা শিশু রয়েছে। বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।

টুইটার বার্তায় পুলিশ বিভাগ জানায়, সম্ভাব্য জীবিত এবং মৃতদের উদ্ধারে অনুসন্ধান ও অভিযান চালানো হচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি

আপডেটের সময় ০৫:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১