ভিয়েনা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

হবিগঞ্জ বানিয়াচংয়ে দু‘পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ‘সহ ১০ জন আহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • ৬১ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে দু‘পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ সহ অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর নূর হোসেন (৬২), রিপা বেগম(২২), মৌসুমী(২৩) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

অন্যান্যদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় দু‘জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামে এ সংঘর্ষ হয়।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, প্রথমরেখ গ্রামের নূর হোসেন ও রহিম মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে দু‘পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে রহিম মিয়ার লোকজন নূর হোসেনসহ তার পক্ষের মেয়ে-ছেলেকে মারধর করে।

এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বানিয়াচং থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু‘জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানায় পুলিশ।

মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জ বানিয়াচংয়ে দু‘পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ‘সহ ১০ জন আহত

আপডেটের সময় ০৫:১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১