ভিয়েনা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ৬৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিসহ পূর্ব উপকূলে ধেয়ে আসা শক্তিশালী ঝড় হেনরির কারণে শুক্রবার সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আটলান্টিকে সৃষ্ট এই ঝড় রোববার আঘাত হানতে পারে। ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে। আকস্মিক বন্যা ও জলোচ্ছাস  দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, শুক্রবার রাত কিংবা শনিবার হেনরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলেছেন কর্মকর্তারা।

ম্যাসাচুসেটস গর্ভণর চার্লি বেকারের কার্যালয় থেকে বলা  হয়, সকল বাসিন্দাকে ঝড়ের জন্য প্রস্ততি নিতে বলা হয়েছে। তাদের স্থানীয় আবহাওয়া বার্তার দিকে নজর রাখতেও বলা হয়েছে। এই রাজ্যে পার্ক ও  বিচসমূহ শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে তীব্র ঝড়ো বাতাসের কারণে প্রায় তিন লাখ লোককে বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকা লাগতে পারে বলে গভর্ণরের কার্যালয়  থেকে বলা হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়, ঘন্টায় ৭০ মাইল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় নিউইয়র্ক ও পাশের নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যাবে এবং এ সময় কিছু এলাকায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

হারিকেন সেন্টার আরো বলছে, যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত ৩০ বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়

আপডেটের সময় ০৬:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১