ভিয়েনা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

ভারত ও আফ্রিকায় কোভিশিল্ডের নকল টিকা শনাক্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ৭৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডের নকল সংস্করণ শনাক্ত করার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জুলাই ও আগস্ট মাসে ভারতে এবং আফ্রিকায় এ নকল টিকার ডোজ জব্দ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

টিকাগুলো নকলের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট।

এসব নকল টিকা ‘বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে’ সতর্ক করে এগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার বানানো টিকার ভারতীয় সংস্করণটি কোভিশিল্ড নামে পরিচিত। ভারতে এটিই বহুলব্যবহৃত কোভিড টিকা। এখন পর্যন্ত দেশটির ৪৮ কোটি ৬০ লাখেরও বেশি মানুষকে এ টিকা দেওয়া হয়েছে।

বিভিন্ন দেশের সরকার ও দরিদ্র দেশগুলোর জন্য বৈশ্বিক কোভ্যাক্স প্রকল্পের আওতায় এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে লাখ লাখ ডোজ কোভিশিল্ড সরবরাহ করেছে সিরাম ইনস্টিটিউট।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত ও আফ্রিকায় কোভিশিল্ডের নকল টিকা শনাক্ত

আপডেটের সময় ০৫:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১