ভিয়েনা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

‘প্রেসিডেন্ট প্যালেস’ তালেবান নিয়ন্ত্রণে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৬৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দুই দশক পর আফগানিস্তানের ক্ষমতায় ফেরার দুয়ারে পৌঁছে যাওয়া তালেবান বাহিনী বলেছে, কাবুলের প্রেসিডেন্ট প্যালেসও এখন তাদের নিয়ন্ত্রণে।

প্রেসিডেন্ট আশরাফ ঘানি রোববার তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশে কাবুল ত্যাগ করার পর তালেবানের দুই কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স লিখেছে, তালেবানের ওই দাবির সত্যতা তারা যাচাই করতে পারেনি। আফগানিস্তানের কোনো সরকারি কর্মকর্তার সঙ্গেও তারা এ বিষয়ে কথা বলতে পারেনি।

এদিকে বিবিসি বলছে, তালেবানের সঙ্গে আফগান সরকারের দর কষাকষিতে উপস্থিত দুই কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন স্থানীয় একজন সাংবাদিক। তিনি জানিয়েছেন, দুই পক্ষের সমঝোতায় এটা ঠিক হয়েছিল যে প্রেসিডেন্ট প্যালেসেই ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা হবে এবং প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিজে সেখানে উপস্থিত থাকবেন।

কিন্তু সহযোগীদের নিয়ে ঘানি কাবুল ত্যাগ করার পর প্রেসিডেন্ট প্যালেসের সব কর্মীকে সরে যেতে বলা হয়।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘প্রেসিডেন্ট প্যালেস’ তালেবান নিয়ন্ত্রণে

আপডেটের সময় ০৩:৫১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১