ভিয়েনা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে ২৯ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ৭২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সাত দশমিক দুই মাত্রার এই ভূমিকম্পের পর পরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বার্তা সংস্থা এএফপি হাইতি সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে টুইটে জানিয়েছে, এ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৯ জনের প্রাণহানী হয়েছে।

তবে বিভিন্ন গণমাধ্যমে হতাহতের এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূলীয় শহর পেটিট ট্রু ডি নিপস থেকে আট কিলোমিটার দূরে এবং এর গভীরতা ১০ কিলোমিটার।

এদিকে হাইতির নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ভূমিকম্পকে ‘সহিংস’ আখ্যা দিয়ে প্রাণহানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ কথা জানিয়েছেন।

সরকারি কর্মকর্তারা এরই মধ্যে উদ্ধারকাজে নেমে পড়েছেন এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীকে পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে ২০১০ সালের হাইতিতে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনছিল। তখন সরকারি হিসেবেই প্রায় ১০ মানুষ প্রাণ হারিয়েছিল। হাইতি এখনও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই আবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশটিতে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে ২৯ জনের মৃত্যু

আপডেটের সময় ০৭:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১