ভিয়েনা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

এশিয়া-প্যাসিফিক গ্রুপের সভাপতির দায়িত্ব নিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মুহিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
  • ৯৫ সময় দেখুন

নিউজ ডেস্কঃ অস্ট্রিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনাস্থ জাতিসংঘের সংস্থাসমূহ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত গত ২৯ জুলাই ২০২১- এ ভিয়েনায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের গ্রুপ (এপিজি)-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থাসমূহ ও অন্যান্য বৈশ্বিক প্রক্রিয়ায় ৫৪ সদস্য রাষ্ট্রের অনন্য ও বৈচিত্র্যময় এই গ্রুপের অবস্থান সমন্বয়ের ক্ষেত্রে গ্রুপটির সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে।

একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সদ্যসাবেক সভাপতি আফগানিস্তানের কাছ থেকে সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন, যেখানে ভিয়েনায় নিযুক্ত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের স্থায়ী প্রতিনিধিগণ এবং অন্যান্য কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুহিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জলবায়ু পরিবর্তন রোধ, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্প উন্নয়ন, সন্ত্রাস মোকাবেলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, এবং চলমান করোনা মহামারী মোকাবেলা ও কোভিড-পরবর্তী সবুজ পুনরুদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের স্বার্থ সংরক্ষণে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নি ডে /ইবিটাইমস/ এম আর

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এশিয়া-প্যাসিফিক গ্রুপের সভাপতির দায়িত্ব নিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মুহিত

আপডেটের সময় ০৩:৫৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১