ভিয়েনা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

অভ্যন্তরীন কোন্দলে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তন, আহত ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ৮৩ সময় দেখুন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জেরে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল (২২) কে কুপিয়ে ডান হাতের কব্জি কেটে দেয়া হয়েছে।

বুধবার রাত নয়টায় তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষ একই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হান আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।`

ছাত্রলীগ নেতা রাকিবুল জানান, গতকাল রাত নয়টার দিকে সে তেগাছিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে তাকে এলোপাথারী কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ বেশ কয়েকজন দূর্বৃত্ত। এছাড়াও তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইউনিয়ন ছাত্রলীগের আধিপত্ত নিয়ে রাকিবুল ও তরিকুলের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসিছলো। এর আগে ২০১৯ সালেও তাদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে গতকাল রাতের ঘটনায় দুই পক্ষই হতাহত হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।’

সালাম আরিফ/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অভ্যন্তরীন কোন্দলে ছাত্রলীগ নেতার হাতের কব্জি কর্তন, আহত ২

আপডেটের সময় ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১