ভিয়েনা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

গ্রীসে আগস্টে শুরু হবে ১২-১৫ বছরের শিশুদের টিকাদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • ১১৪ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক : গ্রীসে আগস্ট মাসে ১২-১৫ বছর বয়সের শিশুদেরকে কোভিড-১৯ টিকা দেয়া শুরু করা হবে। সোমবার স্থানীয় একটি টেলিভিশনকে স্বাস্থ্যমন্ত্রী ভাসিলিস কিকিলিয়াস একথা বলেছেন।

তিনি বলেন, শিশুদের এ গ্রুপকে টিকা দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। আর তাদের টিকা নেয়া হবে ঐচ্ছিক, বাধ্যতামূলক না।

কিকিলিয়াস বলেন, ১৫-১৭ বছর বয়সের প্রায় ৩০ হাজার কিশোর-কিশোরী ইতোমধ্যে এপয়েন্টমেন্ট নিয়েছে। তিনি আবারো গ্রীকের সকল নাগরিককে টিকা নেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘তাদের সকলের টিকা নেয়া, এমন কি এই গ্রীস্মের মধ্যে তা নেয়া উচিত হবে।’

গ্রীসের টিকাদান কমিটির প্রেসিডেন্ট মারিয়া থিওডোরিদৌ জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে শিশু ও কিশোরদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তিনি সতর্ক করে বলেন, শিশুদের ধারাবাহিক সংক্রমণের ক্ষেত্রে নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রীসে আগস্টে শুরু হবে ১২-১৫ বছরের শিশুদের টিকাদান

আপডেটের সময় ১২:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১