ভিয়েনা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

তিউনিশিয়ায় আল জাজিরা অফিসে পুলিশের অভিযান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ৭৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত আল জাজিরার ব্যুরো অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। এ ছাড়া সেই অফিসে কর্মরত সব সাংবাদিককে বহিষ্কার করতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, তল্লাশির কোনো ওয়ারেন্ট না থাকলেও কমপক্ষে ২০ জন সশস্ত্র পুলিশ কর্মকর্তা সোমবার অফিসে ঢুকে তল্লাশি করে।

তিউনিশিয়ায় আল-জাজিরার ব্যুরোপ্রধান লতিফ হাজ্জি বিভিন্ন গণমাধ্যমকে বলেন, উচ্ছেদের আগে নিরাপত্তা বাহিনী ‘আমাদের কোনো নোটিশ দেয়নি,’ তল্লাশি অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ‘আল জাজিরার সাংবাদিকদের এখান থেকে চলে যেতে হবে। তা ছাড়া আমরা বিচার বিভাগের নির্দেশনা পালন করছি।’

সাংবাদিকরা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ফোন বন্ধ করে দিয়েছে। তাদের ব্যক্তিগত জিনিসপত্র নিতেও ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তারা অন্যান্য সরঞ্জামাদিও বাজেয়াপ্ত করেছে।

আল জাজিরার অফিসে এমন হামলার জন্য রিপোর্টার্স উইদাউট বর্ডারস তীব্র নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে তীব্র আন্দোলনের মুখে তিউনিশিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়। রোববার নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট।

এদিকে, তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচি বরখাস্ত হওয়ার খবরে স্থানীয় সময় রোববার শেষ রাতে আনন্দ উদযাপনে মেতে ওঠেন বিক্ষোভকারীরা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তিউনিশিয়ায় আল জাজিরা অফিসে পুলিশের অভিযান

আপডেটের সময় ০৬:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১