ভিয়েনা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

নেশার টাকা না দেয়ায় প্রকৌশলী পুত্র কর্তৃক নির্যাতনে সংজ্ঞা হারালেন স্কুল শিক্ষিকা মা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ৫৫ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরে নেশার টাকা না পেয়ে প্রকৌশলী পুত্র কর্তৃক মাকে নির্যাতনে সংজ্ঞা হারিয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্কুল শিক্ষিকা মা সুলতানা বেগম (৫৬)। এ ঘটানায় অভিযুক্ত প্রকৌশলী পুত্র মো. মনজুরুল আলম টুটুল (২৫) কে আটক
করেছেন থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ জুলাই) বিকালে জেলার ইন্দুরকানী উপজেলা সদরে।

নেশাগ্রস্থ প্রকৌশলী পুত্র টুটুল উপজেলার পত্তাশী ইউনিয়নের চরানী পত্তাশী গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে। বাবা মুনসুর আলী একজন স্কুল শিক্ষিক ছিলেন। আর মা সুলতানা বেগম উপজেলার উত্তর ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

টুটুল খুলনার ম্যানগ্রোভ পলিট্যাকনিক্যাল ইনষ্টিটিউট থেকে টেক্সটাইল বিষয়ের উপর লেখা-পড়া করেছেন। ওই স্কুল শিক্ষিকা উপজেলা সদরের প্রধান মসজিদের কাছে নতুন বাড়ি তৈরী করে সেখানে একমাত্র পুত্র মনজুরুল আলম টুটুলকে নিয়ে বসবাস করছেন।

স্থানীয় প্রতিবেশী মো. রিয়াজুল ইসলাম জানান, ওই দিন বিকাল ৫টার দিকে আমি ওই ঘরে যাই।সেখানে গিয়ে শুনতে পাই নেশার টাকার জন্য প্রকৌশলী পুত্র মায়ের সাথে খারাপ আচরন করে ও পাশের একটি কক্ষে মা আটকা রয়েছেন। এতে মা সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে
উদ্ধার করে এ্যাম্বুলেন্সের মাধ্যমে জেলা হাসপাতালে ভর্তি করেন। এ সময় থানা পুলিশ প্রকৌশলী পুত্রকে আটক করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই শিক্ষিকার একমাত্র পুত্র মনজুরুল ইসলাম টুটুল একজন নিয়মিত নেশা গ্রস্থ। তার স্কুল শিক্ষিকা মা ওই দিন রোজা ছিলেন। ওই দিন বিকালে পুত্র মাদকের টাকার জন্য মায়ের সাথে খারাপ আচরন
করায় মা সঞ্গা হারান। খবর শুনে ঘটনা স্থল থেকে নেশা গ্রস্থ পুত্রকে আটক করা হয়েছে। মা লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেশার টাকা না দেয়ায় প্রকৌশলী পুত্র কর্তৃক নির্যাতনে সংজ্ঞা হারালেন স্কুল শিক্ষিকা মা

আপডেটের সময় ০১:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১