ভিয়েনা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

টিকা নিলেন খালেদা জিয়া, দেশবাসীকে জানালেন ঈদ শুভেচ্ছা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ৬৩ সময় দেখুন

ঢাকা: করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেনে তিনি। বেগম জিয়া গাড়িতে বসেই টিকা নেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মডার্নার টিকা নিয়েছেন খালেদা জিয়া। জাহিদ বলেন, ‘খালেদা জিয়া সত্যিকার অর্থে নিয়মকানুন মানা একজন নাগরিক। তিনি সাধারণ মানুষের কাতারে এসে টিকা নিয়েছেন।’টিকা পরবর্তী কিছু জটিলতা দেখা যায়, সে বিষয়ে খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জাহিদ।

এদিকে টিকা নেয়ার পর দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

এ সময় ব্যাক্তিগত চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টিকা নিলেন খালেদা জিয়া, দেশবাসীকে জানালেন ঈদ শুভেচ্ছা

আপডেটের সময় ০৭:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১