ভিয়েনা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ঝালকাঠিতে শেষ মূর্হুতে জমে উঠছে কোরবানির পশুরহাট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ৯৪ সময় দেখুন
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় জমে উঠেছে কোরবানির পশুরহাট। জেলায় প্রচলিত ২২টি হাট-বাজারের পাশাপাশি প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার অঙ্গিকারকারী আরও ১৫টি পশুহাটের অনুমোদন দিয়েছে। ঝালকাঠি জেলায় ১৬৩৮টি খামার থেকে মোটা-তাজাকরন ৮৬৫০টি গরু ও ২৮৬টি ছাগল কোরবানির পশুরহাটে বিক্রির জন্য নিয়ে এসেছে খামারিরা।
এই সকল পশুর হাটে খুলনা অঞ্চলের চিতলমারি থেকে কয়েক হাজার গরু-ছাগল নিয়ে এসেছে বেপারিরা। এই হাটগুলোতে সর্বনিম্ন ৪০হাজার টাকা থেকে সাড়ে ৩ লক্ষ টাকা দামের গরু এসেছে। তবে কোন ভারতীয় গরুর অনুপ্রবেশ ঘটেনি।
গরু বিক্রেতা বেপারিরা দাবি করেছে হাটে ক্রেতা আসলেও গরুর দাম কমিয়ে বলছে। সেই দামে বিক্রি করলে তাদের কোন মুনাফা থাকে না। ক্রেতা কম থাকায় এবং করোনা পরিস্থিতির কারনে অন্য বছরগুলির চেয়ে ক্রেতা কম থাকায় এ বছর গরুর দাম কমে যাওয়া আশংঙ্খা করছে বেপারিরা। তবে এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে স্থানীয় খামার ব্যবসায়ীরা।
বড় বড় পশুরহাটে প্রাণীসম্পদ বিভাগের কর্মকতারা পশুর হাটে আসা গরুর স্বাস্থ্যরক্ষা ও ব্যাংক কর্মকতারা জালনোট সনাক্তকারী মেশিন নিয়ে হাটে রয়েছেন। সবার্ক্ষনিক নিরাপত্তার জন্য পশুরহাটে পুলিশ প্রহরা ও নৌ এবং সড়ক পথে পশুরহাটে আসা ও নেয়ার ক্ষেত্রে সকল ধরনের চাদাবাজদের প্রতিহত করার জন্য পুলিশের মোবাইল টিম রয়েছে। জেলার প্রশাসন ও পুলিশের শীর্ষকর্মকতারা হাটবাজার গুলো পরিদর্শন করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ও উপজেলায় পশুরহাটগুলোতে স্বাস্থবিধি মেনে চলার জন্য মনিটরিং করা হচ্ছে। তবে হাটগুলো ঘুড়ে দেখা গেছে ক্রেতা ও বিক্রেতাদের একটি অংশ মাস্ক ব্যবহার না করেই হাটগুলোতে ঘোড়াফেরা করছে।
বাধন রায়/ইবিটাইমস
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে শেষ মূর্হুতে জমে উঠছে কোরবানির পশুরহাট

আপডেটের সময় ০৪:১৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১