ভিয়েনা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

করোনা টিকা প্রদানের বয়সসীমা ৩০ বছর নির্ধারণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ৬৪ সময় দেখুন

ঢাকা:দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে টিকা প্রদানের বয়সসীমা কমিয়ে ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। ফলে এখন ৩০ বছর বয়সীরাও করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

সোমবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘টিকা নেওয়ার বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৩০ বছরের ঊর্ধ্বে নাগরিকরা টিকার জন্য আবেদন করতে পারবেন।’

বেশি সংখ্যক মানুষকে করোনাভাইরাসের টিকার আওতায় আনার জন্য সরকার টিকা নেওয়ার এই বয়সসীমা কমিয়েছে।

এর আগে কোভিড টিকাদান কর্মসূচি সংক্রান্ত কমিটির একটি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

সভায় বয়সসীমা ১৮ বছরে নামানোর জন্য প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সভায় সিদ্ধান্ত হয় বয়সসীমা আপাতত ৩৫ থেকে কমিয়ে ৩০ করার এবং পর্যায়ক্রমে সেটিকে ১৮ বছরে নামিয়ে আনার।

এর আগে বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার।

এদিকে, সভায় ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী রোহিঙ্গা শরণার্থীদের টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনা টিকা প্রদানের বয়সসীমা ৩০ বছর নির্ধারণ

আপডেটের সময় ০৭:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১