ভিয়েনা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

আস্থা ভোটে জয়ী নেপালের নতুন প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ৮৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা পার্লামেন্টে গুরুত্বপুর্ণ আস্থা ভোটে জয়ী হয়েছেন।
মে মাসে ভেঙে দেওয়া পার্লামেন্ট সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল হওয়ার কয়েকদিনের মধ্যেই গেল রোববার এ ভোট অনুষ্ঠিত হয়।

দেশটির ২৭৫ আসন বিশিষ্ট পার্লামেন্টে আস্থা ভোটে জয় পাওয়ার জন্য ১৩৬ ভোট দরকার ছিল। দিউবা পেয়েছেন ১৬৫ ভোট। বিপক্ষে পড়ে ৮৩ ভোট।

ভোটের আগে ৭৪ বছর বয়সী দিউবা বলেন, অব্যাহত রাজনৈতিক সন্দেহ, অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা গণতন্ত্রকে দূর্বল করেছে। সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতার পথে হাঁটা আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ।

দেশটিতে কয়েকমাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা শেষে দিউবা মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দিউবা  চারবার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আস্থা ভোটে জয়ী নেপালের নতুন প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৭:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১