ভিয়েনা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

কুয়েতে বাংলাদেশীদের জন্য অনুকূল ব্যবসা পরিবেশ সৃষ্টির আহবান পররাষ্ট্রমন্ত্রীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ১০০ সময় দেখুন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন কুয়েতে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য আরো অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য ‘সাউথ- সাউথ ফিন্যান্স ডেভলপমেন্ট’ ফোরাম গঠনের জন্য কুয়েতের প্রতি আহবান জানিয়েছেন।

শুক্রবার তাসখন্দে ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ কথা জানানো হয়।

বৈঠকে ড. মোমেন বেশী সংখ্যক বাংলাদেশী দক্ষ কর্মী নিয়োগের জন্য কুয়েতের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি সেখানে বাংলাদেশের শান্তিরক্ষা সেনাদের অবস্থান অব্যাহত রাখার আশ্বাস দেন।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা যে পর্যায়ে বিরাজ করছে তাতে উভয় মন্ত্রীই সন্তোষ প্রকাশ করেন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করার এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন।

করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হলে দুই নেতা পরস্পরের দেশ সফর করারও ইচ্ছা প্রকাশ করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুয়েতে বাংলাদেশীদের জন্য অনুকূল ব্যবসা পরিবেশ সৃষ্টির আহবান পররাষ্ট্রমন্ত্রীর

আপডেটের সময় ০৭:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১