ভিয়েনা ০৯:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

পিরোজপুরের ইন্দুরকানীতে করোনার ভ্যাকসিন শেষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ৬৪ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় করোনার ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভ্যাকসিন গ্রহণে আগ্রহীরা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ভ্যাকসিন দেয়া শুরু করার এক ঘন্টার মধ্যে সব ভ্যাকসিন শেষ হয়ে যায়। অপর দিকে ভ্যাকসিন দেয়ার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নিবন্ধন কৃত লোকজন লাইনে দাড়িয়ে থাকে।

একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানায় ভ্যাকসিন শেষ হয়ে গিয়েছে তখন বিক্ষোভ শুরু করে লাইনে দাড়িয়ে থাকা টিকা গ্রহণে আগ্রহীরা।

ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিতে আসা গাবগাছিয়া গ্রামের আমেনা আক্তার জানান, ‘আমি আমার মাকে ভ্যাকসিন দিতে নিয়ে এসে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থাকি। হঠাৎ করে হাসপাতালের লোকেরা বলেন ভ্যাকসিন শেষ হয়ে গিয়েছে। এর কোন মানে হয় না।’আমেনার
মত করে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য হাসপাতাল থেকে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সাহায্য চাওয়া হয়। লুৎফুন্নেসা খানম হাসপাতালে পুলিশ মোতায়েন করেন বলে জানিয়েছেন তিনি। এরই মাঝে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আমিনউল ইসলাম জানান, দ্বিতীয় ধাপে আমরা মাত্র পাঁচশত জনকে দেয়ার জন্য এক হাজার ডোজ ভ্যাকসিন পেয়েছি। প্রথম দুই দিনে চারশত জনকে আমরা ভ্যাকসিন দিয়েছি। বৃহস্পতিবার সকালে অল্প সময়ের মধ্যে একশত জনকে ভ্যাকসিন দেয়া হয়। তারপরেও অনেক লোকলাইনে দাড়িয়ে ছিলেন ভ্যাকসিন নেয়ার জন্য। হঠাৎ করে ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় হাসপাতালে আগত লোকজন হট্টগোল শুরু করে। পরে আমরা সেটা নিয়ন্ত্রন করি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবি টাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরের ইন্দুরকানীতে করোনার ভ্যাকসিন শেষ

আপডেটের সময় ১২:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১