ভিয়েনা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বাংলাদেশের টিকার চাহিদা পূরণে সহায়তা করবেন মার্কিন রাজনীতিবিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ১২৪ সময় দেখুন

ঢাকা: যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের গভর্নর নেড ল্যামন্ট কোভিড-১৯ টিকাদানে বাংলাদেশের বিশাল জনসংখ্যার প্রয়োজন মেটাতে সহায়তার আশ্বাস দিয়েছেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেতা ল্যামন্ট ১২ জুলাই কানেক্টিকাটে গভর্নরের বাসভবনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে এক বৈঠককালে এই আশ্বাস দেন।

গভর্নর এ বৈঠককালে ফাইজারের বৈশ্বিক সদর দপ্তরের সহযোগিতায় বাংলাদেশে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন সরবরাহ ও যৌথ উদ্যোগে উৎপাদনের সম্ভাব্যতা যাচাই করতে সম্মত হন।

এর আগে, রাষ্ট্যদূতের সাথে আলোচনার সময় কংগ্রেস সদস্য লারসন এবং হায়েস ব্যবসা-বাণিজ্য, কোভিড-১৯ সহায়তা এবং মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ ব্যাপক বিষয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাদের সম্পৃক্ততার আশ্বাস দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক অগ্রতিরও প্রশংসা করেছেন তারা ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের টিকার চাহিদা পূরণে সহায়তা করবেন মার্কিন রাজনীতিবিদ

আপডেটের সময় ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১