ভিয়েনা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

সবার কাছে খাদ্য পৌঁছে দেয়া হবে :মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ৫১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন করোনায় কোন মানুষ না খেয়ে থাকবেন না। আর তাই তার নির্দেশ সকল অসহায় মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে হবে। করোনায় সারা বিশ্বের উন্নত দেশগুলো যখন হিমশিম খাচ্ছে ঠিক তখন প্রধান মন্ত্রী শেখ বাংলাদেশের উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকার এ সময় বিভিন্ন শ্রেণীর মানুষকে খাদ্যসহ নগদ আর্থিক সাহায্য প্রদান করছেন। ডিসেম্বরের মধ্যে ৫ কোটি মানুষকে টিকা প্রদান করবেন।

বুধবার (১৪ জুলাই) করোনায় ক্ষতিগ্রস্থ নাজিরপুর উপজেলার বিভিন্ন মটর শ্রমিকদের প্রধান মন্ত্রীর মানবিক সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, ঈদের পূর্বে উপজেলার সকল ইউনিয়নের অসহায়দের বিভিন্ন ধরনের সাহায্য পৌঁছে দেয়া হবে। তার পরও কারো খাবার সমস্যা হলে আমাকে (মন্ত্রী) জানাবেন। আমি যে কোনভাবে খাবার পৌঁছে দেব।

এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, কোরবানীর ঈদে কোন ধরনের সমআবেশ না করে স্বাস্থ্য বিধি মেনে ঈদ পালনসহ সকলকে সম্মিলিতভাবে করোনা মোকাবেল করতে হবে।

অনুষ্ঠানে ১২০ জন মটর শ্রমিককে নগদ অর্থ প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রনজু, বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ /ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সবার কাছে খাদ্য পৌঁছে দেয়া হবে :মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

আপডেটের সময় ১১:২০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১