ভিয়েনা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

পিরোজপুরে ১৯৫ ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ পাঠ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ৮৪ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের ১৯৫ জন ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) জেলার নাজিরপুর, মঠবাড়িয়া ও ভান্ডারিয়া এ ৩টি উপজেলার ১৫টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও মেম্বারদের শপথ পাঠ করান সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা। এদের মধ্যে ১৫ জন চেয়ারম্যান ও ১৮০ জন ইউপি সদস্য রয়েছেন।

ওই দিন বিকাল সাড়ে ৩টায় জেলার নাজিরপুরের ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্বাধীনতা মঞ্চে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন উপজেলার সদর, মাটিভাঙ্গা, মালিখালী ও শেখমাটিয়া এ ৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ওই সব ইউনিয়নের ১২ জন সংরক্ষিত নারী ও ৩৬ জন সাধারন (পুরুষ) ইউপি সদস্যদের শপথ পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাখাওয়াত জামিল সৈকত, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম প্রমুখ।

এর আগে একই দিন সকাল ১১টায় জেলার ভান্ডারিয়া উপজেলার ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন অডিটরিয়ামে উপজেলার ৫টি ইউনিয়নের চেয়াম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক ও পরে ওই উপজেলার ৬০ নারী ও সাধারন ইউপি মেম্বার শপথ পড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। এ ছাড়া একই দিন জেলার মঠবাড়িয়া উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের শপথ পড়ানো হয়।

উল্লেখ্য, জেলার ৭টি উপজেলার মধ্যে ৩২ ইউনিয়নে গত ২১ জুন প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮টিতে আলীগ মনোনীত নৌকা প্রতীকের ও ১১টিতে দলের বিদ্রোহী প্রার্থীরা ও ৩টিতে জেপি (আনোয়ার হোসেন মঞ্জু) সমর্থিত সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হন।

এইচ এম লাহেল মাহমুদ /ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ১৯৫ ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ পাঠ

আপডেটের সময় ০৬:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১