ভিয়েনা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, মুয়াজ্জিন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ৯৭ সময় দেখুন

ঢাকা: জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

রোববার সন্ধ্যা থেকে উপজেলার পাঁচগাঁও এলাকার ওই বাড়িটি ঘিরে রাখা হয়। এ সময় জঙ্গি তৎপরতার সাথে জড়িত সন্দেহে এলাকায় ঐতিহ্যবাহী মিয়া বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পৌঁছেছেন।

পুলিশ দাবি করেছে, আব্দুল্লাহ আল মামুন নব্য জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। তার সাংগঠনিক নাম ‘ডেভিড কিলার’ বা ‘আব্দুল ওয়াকিল আল খলিফা’।

আব্দুল্লাহ আল মামুন মসজিদের পাশে ছোট্ট ঘরের আস্তানায় বোমা বানাত বলেও দাবি করেছে পুলিশ। ভেতরে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। ভেতরে কোনো জঙ্গি না থাকলেও বিস্ফোরখ রয়েছে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, মুয়াজ্জিন আটক

আপডেটের সময় ০৬:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১