ভিয়েনা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে আগামী ২০ জুলাই ঈদুল আযহা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ১০৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার) ঈদুল আযহা উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যায় জিলহজ্ব মাসের নতুন চাঁদ দেখা যায়নি। সৌদি সুপ্রিম কোর্ট একথা জানিয়েছে।

সৌদি রয়্যাল কোর্ট জানায়, ‘জিলহজ্ব মাসের নতুন চাঁদ দেখা শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করা যায়নি। তাই আরবি মাসের হিসাব অনুযায়ী শনিবার জ্বিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে রোববার হচ্ছে জিলহজ্ব মাসের প্রথম দিন।’

হিসাব অনুযায়ী, ২০২১ সালের ২০ জুলাই মঙ্গলবার ঈদুল আযহা পালিত হবে। এদিকে জিলহজ্ব মাসের ৮ তারিখে (১৮ জুলাই) হজ শুরু হবে। এ সময় হজযাত্রীরা মিনায় যাবেন এবং ১২ জিলহজ্ব (২২ জুলাই) তা শেষ হবে। উম্মি আরাফা (আরাফার ময়দানে অবস্থান) হবে ২০২১ সালের ১৯ জুলাই।

এ বারের হজের জন্য চাওয়া প্রয়োজনীয় বিভিন্ন শর্ত পূরণ করে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে সৌদি আরব ৬০ হাজার যোগ্য প্রার্থী পাওয়ায় দেশটি অনলাইনে হজের নিবন্ধন বন্ধ ঘোষণা করেছে। গত ১৩ জুন তারা এ নিবন্ধনের কাজ শুরু করেছিল।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সৌদি আরবে আগামী ২০ জুলাই ঈদুল আযহা

আপডেটের সময় ০৫:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১