ভিয়েনা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার অনুরোধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৮৮ সময় দেখুন

ঢাকা: বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জুলাই) পররাষ্ট্র সচিব এ বিষয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে জানিয়েছেন, স্বাস্থ্য সচিব এবং অন্যদেরকে চিঠি দিয়েছি, যাতে করে বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হয়।

সচিব বলেন, এখানে দুটি বিষয় রয়েছে- ‘চীনে যারা পড়তে যাবেন, তাদের সিনোফার্মা টিকা এবং পশ্চিমা দেশগুলোতে যারা পড়তে যাবেন, তাদেরকে ফাইজার বা মনার্ডার টিকা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের হাতে এখন যে টিকা রয়েছে, সেটি দিয়ে ছাত্রদের টিকা দেওয়া সম্ভব।’

টিকা নিবন্ধনের জন্য যে অ্যাপ রয়েছে সেটার মাধ্যমে যদি করা যায়, তাহলে খুব ভালো হয়। এক্ষেত্রে তাদেরকে আগে টিকা দেওয়া হলে, তারা অনেক বেশি উপকৃত হবে বলে তিনি জানান।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার অনুরোধ

আপডেটের সময় ০৩:০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১