ভিয়েনা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা

জন্মদিনে সৌরভের বাড়িতে মমতা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৮৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলীর ৪৯তম জন্মদিন ছিল ৮ জুলাই। বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বিকেলে মমতা সৌরভের বাড়িতে যান। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এ সময় সৌরভ গাঙ্গুলিও ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রীকে।

প্রতিবছরই জন্মদিনে সৌরভকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বাড়িতে ফুল-মিষ্টিও পাঠান।

বৃহস্পতিবার ৪৯তম জন্মবার্ষিকী ছিল সৌরভের। তাই সকাল থেকে তাঁর বাড়ির সামনে ছিল ভক্তদের ভিড়। অনেকেই এসেছিলেন দূরদূরান্ত থেকে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাঁরা।

প্রত্যেকেই একবার সামনে থেকে প্রিয় দাদাকে দেখার জন্য উদগ্রীব ছিলেন। সেই আশা পূর্ণ হয় বেলা সাড়ে ১২টায়। নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন সৌরভ।

পরে সৌরভ সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে বলেন, ‘আরও একটা বছর পার করলাম। খুব ভাল আছি। কোভিড এখনও পুরোপুরি ঠিক হয়নি। সবাইকে এখনও সাবধানে থাকতে হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জন্মদিনে সৌরভের বাড়িতে মমতা

আপডেটের সময় ০৩:০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১