ভিয়েনা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৬২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ অনাকাঙ্খিত বিধিনিষেধের (সেন্সরশিপ) শিকার হয়েছেন, অভিযোগ করে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ট্রাম্প এই মামলাকে ‘বাকস্বাধীনতার পথে অগ্রযাত্রা’ হিসেবে আখ্যায়িত করেন। নিউজার্সি অঙ্গরাজ্যে ট্রাম্প বুধবার তাঁর গলফ রিসোর্টে সংবাদ সম্মেলনে ডেমোক্র্যাটদের এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপরও ক্ষোভ ঝাড়েন।

মামলায় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিরুদ্ধেওঅভিযোগ আনা হয়। তাঁরা হলেন–ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, টুইটারের সিইও জ্যাক ডোর্সে ও গুগলের সিইও সুন্দর পিচাই।

গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যাপিটা হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পর জননিরাপত্তার কথা বলে একে একে তাঁর টুইটার, ফেসবুক ও ইউটিউব চ্যানেল বন্ধের ঘোষণা আসে।

তবে মামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি টুইটার, ফেসবুক ও গুগল।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেটের সময় ০৯:২৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১