ভিয়েনা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

সিটি করপোরেশনে মডার্না, জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ৬৯ সময় দেখুন

ঢাকা: আগামী সপ্তাহ থেকে দেশের সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা এবং উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

টিকা প্রদাণের জন্য বন্ধ থাকা নিবন্ধনও আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবারের টিকাদান কর্মসূচিতে মডার্না এবং সিনোফার্ম টিকা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি।

কমিটির সদস্যরা জানান, নিবন্ধনের কাজটি সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি বিভাগ দেখছে, তাদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হবে। অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তর এরইমধ্যে মডার্নার টিকা দেওয়া প্রশিক্ষণ কার্যক্রম শেষ করবে এবং মডার্না ও সিনোফার্মের টিকা সারাদেশে পৌঁছে দেবে। সিনোফার্মের টিকা দেওয়ার ক্ষেত্রেও উপজেলা এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে। সে কাজটিও এরমধ্যে শুরু করা হবে বরে জানিয়েছেন কমিটির সদস্যরা।

এর আগে সোমবার শিগগিরই গণটিকাদান কর্মসূচির অনলাইন নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, এখন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হবে। আগে ৪০ ঊর্ধ্ব ব্যক্তিরা টিকার নিবন্ধন করতে পারতেন। এখন থেকে ৩৫ ঊর্ধ্ব ব্যক্তিরাও নিবন্ধন করতে পারবেন।

টিকা সংকটের কারণে গত ২ মে থেকে গণটিকাদানের অনলাইন নিবন্ধন বন্ধ ঘোষণা করে সরকার।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিটি করপোরেশনে মডার্না, জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে

আপডেটের সময় ০৪:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১