ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বাংলাদেশে লকডাউন আরও ৭ দিন বাড়ানোর সুপারিশ জাতীয় কমিটির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ৫৩ সময় দেখুন

bdr

ঢাকা: দেশে চলমান কঠোর নিষেধাজ্ঞা বা লকডাউন আরও সাত দিন বাড়ানোর জন্য সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি।

রবিবার (৪ জুলাই) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ‘এটাতো বলার দরকার নেই যে, পরামর্শের ওপর ভিত্তি করে সরকার এই কঠোর লকডাউন দিলো। সেখানে জাতীয় কমিটি ১৫ দিনের কথা বলেছিল।’ তিনি বলেন, ১৫ দিনের নিচে হলে বৈজ্ঞানিকভাবে কিছুই কাজ হবে না। তার মতে, সরকার সাত দিন দিয়েছে। আমরা মনে করি, ন্যূনতম আরও সাত দিন এটা বাড়াতে হবে।’

তিনি জানান, জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যে সুপারিশ দিয়েছিল, তাতে দুই সপ্তাহের কথা বলা ছিল, সরকার এক সপ্তাহ দিয়েছে। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সেটা আরও  এক সপ্তাহ বাড়ানো প্রয়োজন, যাতে এটা কার্যকর হয়।’ সে বিষয়টিই সরকারকে পুনরায় বলা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য গত ২৪ জুন কোভিড- ১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ‘দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হয়েছে। এ অবস্থায় সারাদেশে কমপক্ষে ১৪ দিনের ‘শাটডাউন’ জারির সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি।’

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে লকডাউন আরও ৭ দিন বাড়ানোর সুপারিশ জাতীয় কমিটির

আপডেটের সময় ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১