ভিয়েনা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

পিরোজপুরে লকডাউনের প্রতি সাধারনের অনিহা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৫০ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: লকডাউনের প্রতি পিরোজপুরের সাধারনের অনিহা  দেখা  গেছে। দেশ ব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে পিরোজপুরের পৌর শহরের বিভিন্ন স্থানে জনগনের অবাধ চলাফেরা লক্ষ করা গেছে। শুক্রবার (০২ জুলাই)সকালে শহরের বিলাস চত্বর সহ বিভিন্ন স্থানেই নারী-পুরুষের ব্যাপক ভীড় দেখা গেছে।

শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে লকডাউন কার্যকর করতে শহরের বিভিন্ন প্রবেশ পথে পুলিশের চেক পোস্ট সহ ভ্রাম্যমান পুলিশের দল কাজ করছে।

শুক্রবার (০২ জুলাই) সকাল ১০টার দিকে শহরের বঙ্গবন্ধু চত্বর এলাকায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদের নেতৃত্বে ডিবি পুলিশ সহ একদল পুলিশ লকডাউন কার্যকর করতে চেক করে ও বিশেষ জরুরী ছাড়া কাউকে শহরে ডুকতে দিচ্ছেন না।

ওই দিন সকাল থেকে বেলা ১২ পর্যন্ত শহরের ধামুধর ব্রীজ সংলগ্ন প্রধান কাঁচা বাজার ও মাছ বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভীড়  দেখা গেছে। কেউই মানছেন না স্বাস্থ্য বিধি। এদের অনেকেরই  মাস্ক থাকলেও তা যথাস্থানে না রেখে রাখা হয়েছে মুখের নিচের অংশে।

শহরের বিভিন্ন স্থানে বিজিবি, পুলিশ সহ আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেখা গেছে। প্রশাসনের কঠোরতার কারনে শহরের কোথাও কোথাও দু-একটি মোটর সাইকেল, রিক্সা বা অটো গাড়ি চলতে দেখা গেলেও পায়ে হেটেই বেড় হওয়া মানুষের ভীড় বেশী। প্রায় অধিকাংশ মানুষই পুলিশকে ফাঁকি দিয়ে শহরের ভীড় জমাচ্ছেন।

এ ব্যাপারে   অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ বাংলা নিউজকে জানান, লকডাউন কার্যকর করতে পুলিশ মাঠে কাজ করছে।কিন্তু সাধারন জনগনের মধ্যে এ ব্যাপারে সচেতনতা না  থাকলে তা কার্যকর করা পুলিশের জন্য কষ্টকর হয়ে পড়বে। তাই সকলকেই স্বাস্থ্য সচেতন  হয়ে লকডাউন কার্যকর করতে পুলিশকে সহযোগীতা করতে হবে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানান, শুক্রবারের (০২ জুলাই) গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৫৬ জনকে  করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে পিরোজুপর সদরে ১৬, নেছারাবাদে ৯, কাউখালী ১, ভান্ডারিয়া ১৮, মঠবাড়িয়া ৮ ও নাজিরপুরে ৪ জন সনাক্ত হয়েছে।

জানা গেছে,  জেলার বিভিন্ন উপজেলায়  প্রায়  ঘরেই  জ্বরে আক্রান্ত রোগী রয়েছেন। তবে জ্বরে আক্রান্ত এসব রোগীরা তাদের নমুনা পরীক্ষা করছেন না।

এইচ এম লাহেল মাহমুদ /ইবিটাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে লকডাউনের প্রতি সাধারনের অনিহা

আপডেটের সময় ০৬:৫৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১