ভিয়েনা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

কানাডায় ভয়াবহ তাপদাহের সাথে দাবানল, সাধারণ মানুষদের সরিয়ে নেয়া হয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ৯৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পশ্চিমাঞ্চলে নজিরবিহীন তাপদাহের পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়ায় এ অঞ্চল থেকে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। অঞ্চলটি কয়েকদিন ধরে রেকর্ড ভঙ্গ করা তাপদাহে পুড়ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দ্রুত দাবানল ছড়িয়ে পড়ার কারণে বুধবার রাতে ভ্যানকুভারের ২৫০ কিলোমিটার উত্তরপশ্চিমের লিটন গ্রাম থেকে লোকজন নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের এ গ্রামে মঙ্গলবার কানাডার ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৬ ডিগ্রী সেলসিয়াস (১২১ ডিগ্রী ফারেনহাইট) রেকর্ড করার পরের দিন সেখানে দাবানল ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ কলম্বিয়ার প্রধানমন্ত্রী জন হর্গান টুইটার বার্তায় বলেন, ‘দাবানল পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত ভয়াবহ। সেখানের জরুরি বিভাগের কর্মীরা লিটন গ্রামের বাসিন্দাদের জন্য তারা যা করতে পারে তার সবকিছু করছে।’

এমন পরিস্থতিতে বুধবার রাতে লিটন গ্রামের উত্তরের প্রায় একশ’ ঘরবাড়ি থেকে বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কানাডায় ভয়াবহ তাপদাহের সাথে দাবানল, সাধারণ মানুষদের সরিয়ে নেয়া হয়েছে

আপডেটের সময় ০৫:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১