ভিয়েনা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

কসোভোর প্রেসিডেন্টের কাছে পরিচয় পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ১০৬ সময় দেখুন

ঢাকা: জার্মানিতে নিয়মিত দায়িত্বে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, কসোভো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ড. ভিয়োসা ওসমানি সাদ্রিয়ঁর কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন।

সে দেশের সময় অনুযায়ী বুধবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কসোভো প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র পেশের পর কসোভো’র প্রেসিডেন্টের সাথে রাষ্ট্রদূতের এক একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত কসোভো’র প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। সে দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো ফলপ্রসূ এবং মজবুত করা সম্ভব। এছাড়া কোভিড-১৯ অতিমারী প্রতিরোধ ও ভ্যাকসিন সমস্যা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা, দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টের জন্য ভিসা প্রক্রিয়া সহজিকরণ, দু’দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ফলপ্রসূ সংযোগ ইত্যাদি বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কসোভোর প্রেসিডেন্টের কাছে পরিচয় পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

আপডেটের সময় ০৫:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১