ভিয়েনা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

যাতায়াতে নিজস্ব পরিবহন নেই, স্বাস্থ্যবিধি মানছেন না শিল্প শ্রমিকরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ৫৭ সময় দেখুন

ঢাকা ডেস্কঃ কঠোর বিধিনিষেধের প্রথম দিন শিল্প এলাকা সাভারের সড়ক-মহাসড়কে চিত্রের খুব বেশি হেরফের হয়নি। গণপরিবহণ বন্ধ রেখে পোশাক কারখানা খোলা রাখার সরকারি সিদ্ধান্তের পরও অন্যান্য দিনের মতোই সাভারে সড়কের ব্যস্ততা ছিল। ভোর থেকেই গাদাগাদি করে বাস-লেগুনা কিংবা অটোরিকশায় উঠতে দেখা গেছে পোশাক শ্রমিকদের।

নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিক পরিবহণের কথা থাকলেও শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অধিকাংশ কলকারখানায় সেটা মানতে দেখা যায়নি। যে কারণে শ্রমিকদের বাধ্য হয়েই গাদাগাদি করে গণপরিবহণে যেতে হয়েছে। শ্রমিকদের এই বাড়তি চাপ সামাল দিতেই নিষেধাজ্ঞা অমান্য করে সাভারের সড়কে চলাচল করতে দেখা গেছে গণপরিবহণ। এ ছাড়াও বাড়তি ভাড়ায় পিকআপে করেও যাত্রী পরিবহণ করতে দেখা যাচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক ও সড়কে।

এদিকে, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন গাজীপুরে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদেরকে তৎপর দেখা গেছে। পণ্যবাহী ট্রাক, লড়ি ছাড়া দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যাতায়াতে নিজস্ব পরিবহন নেই, স্বাস্থ্যবিধি মানছেন না শিল্প শ্রমিকরা

আপডেটের সময় ০৬:২৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১