ভিয়েনা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে ৫৫০ জন গ্রেফতার : চার লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ৭৪ সময় দেখুন

ঢাকা: করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের প্রথম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার আপরাধে রাজধানীতে ৫৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৫৮ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে জরিমানা করা হয়েছে। মুচলেকা দিয়েছেন ৩৯১জন।
এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে আটজনকে।

ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের এডিসি মো. ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রথম দিন মোট জরিমানা করা হয়েছে চার লাখ ৯২ হাজার ৫০৭ টাকা।  এর মধ্যে ট্রাফিক বিভাগ চার লাখ ৬৩ হাজার ৫০ টাকা জরিমানা করেছে। মামলা হয়েছে ২৭৪টি। গাড়ি আটক করা হয়েছে ছয়টি, রেকারিং করা হয়েছে ৭৭টি।

bty

তিনি জানান,সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে ডিএমপির ক্রাইম, ট্রাফিক ও  গোয়েন্দা  ডিভিশন মাঠে কাজ করেছে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সকাল থেকে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন  চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।

করোনা ভাইরাসের সংক্রমণরোধে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে ব্যাপক তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে পুলিশ।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে ৫৫০ জন গ্রেফতার : চার লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা

আপডেটের সময় ০৬:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১