ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, মৃত দুই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ৯৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় আবারও  বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার নৌবাহিনী। রোববার তিউনিশিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। ওই সময় উদ্ধার করা হয়েছে দুজনের মরদেহও।

স্থানীয়দের ধারণা এসব অভিবাসনপ্রত্যাশী নৌকা দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা হলো বাংলাদেশ, ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক।

এর আগে গত ২৫ জুন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ২৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। পরে তিউনিশিয়া কোস্টগার্ড জানায়, ২৬৪ বাংলাদেশি ও তিন মিসরীয় নাগরিকসহ মোট ২৬৭ অভিবাসনপ্রত্যাশী একটি নৌকা দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যেতে চাচ্ছিলেন। কিন্তু মাঝ সমুদ্রে নৌকাটি বিকল হয়ে গেলে বিপদে পড়েন তারা।

এরপর এসব অভিবাসনপ্রত্যাশীকে তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেন গুয়েরদেন বন্দরে পৌঁছাতে সাহায্য করে দেশটির নৌবাহিনী। পরে তাদের আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, মৃত দুই

আপডেটের সময় ০৩:২৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১