ভিয়েনা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লকডাউনের প্রজ্ঞাপন: চলবে রিকশা, সীমিত অফিস, বন্ধ গণপরিবহন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ৫৯ সময় দেখুন

ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের ‘সীমিত আকারে লকডাউন’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘সীমিত লকডাউন’ শেষে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ জারি করার কথা রয়েছে প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সীমিত লকডাউন’ এর সময় পণ্যবাহী যানবাহন ও রিকশা চলতে পারবে। আর সরকারি-বেসরকারি অফিস চালাতে হবে সীমিত সংখ্যক লোক দিয়ে। যাতায়াতের ব্যবস্থা নিজ নিজ অফিসকেই করতে হবে।

রোববার (২৭ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব উল্লেখ করে বলা হয়েছে, সোমবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

এছাড়া এই সময়ে শপিংমল, মার্কেট, দোকানপাট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এদিকে আজ স্বাস্থ্যমন্ত্রী এক অনুষ্ঠানে বলেন, এবারের লকডাউনে পুলিশ, বিজিবির বাইরে সেনাবাহিনী থাকবে। যদিও আজকের প্রজ্ঞাপনে লকডাউনে মাঠে সেনাবাহিনীর থাকার ব্যাপারে কোনোকিছু উল্লেখ করা হয়নি।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লকডাউনের প্রজ্ঞাপন: চলবে রিকশা, সীমিত অফিস, বন্ধ গণপরিবহন

আপডেটের সময় ০৬:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১