ভিয়েনা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বাগেরহাটে করোনা মহামারি করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৭৭, মৃত্যু ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ১৭৩ সময় দেখুন

বাগেরহাট,জেলা প্রতিনিধি : বাগেরহাটে করোনা মহামারি করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৭৭, মৃত্যু ৫। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ৪১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এসময় করোনা আক্রান্তে পাঁচ জন মারা গেছেন। এর আগে বাগেরহাটবাসী একদিনে এত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দেখেনি। এই নিয়ে বাগেরহাটে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯ জন। এ পর্যন্ত বাগেরহাটে করোনা ভাইরাসে মোট মারা গেছেন ৭৯ জন। আক্রান্তদের মধ্যে ২ হাজার ১৯৯ জন সুস্থ হয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৬০ জন।

রোববার (২৭ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে সবার উপরে রয়েছে বাগেরহাট সদর উপজেলা। এই উপজেলায় ২১২ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরপরেই রয়েছে ফকিরহাট। এই উপজেলায় ৫০ জনের নমুনা পরিক্ষায় ১৯ জনের শরীরে শনাক্ত হয়েছে। এছাড়া মোংলায় ১৪, কচুয়ায় ১, মোল্লাহাটে ১০, শরণখোলায় ৭ এবং মোরেলগঞ্জে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে মোংলা ১ জন ও রামপাল উপজেলায় ১ জন এবং বাগেরহাট সদর উপজেলায় ৩ জন রয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, গতকাল শনাক্তের হার কম ছিল। কিন্তু গেল ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্তের হার দুটোই বেড়েছে। ৪১৩ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার প্রায় ৪৩ শতাংশ। মৃত্যু হয়েছে পাঁচজনের।

তিনি আরও বলেন, এত শনাক্ত ও মৃত্যুর পরে মানুষ তেমন সচেতন হচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করছি মানুষের স্বাস্থ্য বিধি নিশ্চিত করার। এজন্য মাইকিং, মাস্ক বিতরণ, ভ্রাম্যমান আদালত ও পুলিশের তৎপরতা রয়েছে।

ইয়াসীন শিকদার/ইবি টাইমস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাগেরহাটে করোনা মহামারি করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৭৭, মৃত্যু ৫

আপডেটের সময় ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১