ভিয়েনা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

খুলনা বিভাগে করোনায় ২৩ মৃত্যু, শনাক্ত ছাড়াল ৫০ হাজার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ১৪৭ সময় দেখুন

খুলনা প্রতিনিধি: খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (২৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জনের। এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে ১৮ জুন সর্বোচ্চ ১ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ সাত জন মারা গেছেন। অন্যদিকে খুলনায় পাঁচ জন, যশোরে পাঁচ জন, ঝিনাইদহে দু’জন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

বিভাগের ১০ জেলায় ২৫ জুন সকাল পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ১১৭ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান, সীমান্তবর্তী জেলা থাকায় এ বিভাগের পরিস্থিতি খারাপ। বিভাগের সকল জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মিলে নানাভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলেও জানান তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খুলনা বিভাগে করোনায় ২৩ মৃত্যু, শনাক্ত ছাড়াল ৫০ হাজার

আপডেটের সময় ১১:১৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১