ভিয়েনা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিসহ কয়েকটি মন্ত্রনালয়ে নতুন সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৫৬ সময় দেখুন

ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমিতে নতুন রেক্টর এবং ভূমি সংস্কার বোর্ডে চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) এ রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরমধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এছাড়া তিনজন সচিবের দফতর বদল হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন আগামী ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। ইতোমধ্যে তার পিআরএল মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামালকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান মো. এহছান এলাহীকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) নিয়োগ দেয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবুল মনসুরকে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীনকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর (সচিব) করা হয়েছে। অন্যদিকে, অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক মোহাম্মদ আবুল কাসেম এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর বদরুন নেছাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মো. ইমদাদুল হককে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিজ্ঞান ও প্রযুক্তিসহ কয়েকটি মন্ত্রনালয়ে নতুন সচিব

আপডেটের সময় ০৭:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১