ভিয়েনা ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

প্রবাসীকর্মীদের টিকার সমাধান এক মাসের মধ্যে: ইমরান আহমদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ১২২ সময় দেখুন

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশগামী কর্মীদের ভ্যাকসিন প্রাপ্তিতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ জুন) ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিন খরচ বাবদ বিশেষ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।

ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীদের ভ্যাকসিন সংক্রান্ত সমস্যা আগামী এক মাসের মধ্যে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, হোটেল কোয়ারেন্টিন বাবদ ২৫ হাজার করে টাকা প্রদান করা হচ্ছে। যা সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টিন খরচ বহনে সহায়ক হবে। দেশের অর্থনীতিতে প্রবাসীকর্মীদের পাঠানো রেমিটেন্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও জানান ইমরান আহমদ।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন।

পরে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে সৌদিপ্রবাসীদের হোটেল কোয়ারেন্টিন খরচ বাবদ ২২ জনের মনোনীত প্রতিনিধিকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রবাসীকর্মীদের টিকার সমাধান এক মাসের মধ্যে: ইমরান আহমদ

আপডেটের সময় ০৭:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১