ভিয়েনা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

ইথিওপিয়ার বাজারে বিমান হামলা, নিহত ৪৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ৮৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার একটি বাজারে বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে এ ঘটনা ঘটেছে।

হামলায় ভুক্তভোগী এক নারী গণমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার দিকে বাজারে বোমা ফেলা হয়। এতে তাঁর স্বামী ও দুই বছরের মেয়ে আহত হয়েছে। ওই নারী বলেন, আমরা প্লেন দেখিনি, তবে (শব্দ) শুনেছি। বিস্ফোরণ হলে সবাই ছুটে পালিয়েছিলাম। পরে ফিরে এসে আহতদের তোলার চেষ্টা করি।

স্থানীয় এক মেডিকেল কর্মকর্তা বিমান হামলায় অন্তত ৪৩ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছেন।

হামলায় বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক তরুণ বলেন, সেখানে আহত এবং নিহত অনেক মানুষ ছিল। আমরা তাদের শরীর ও রক্তের ওপর দিয়ে যাচ্ছিলাম।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

Tag :
জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইথিওপিয়ার বাজারে বিমান হামলা, নিহত ৪৩

আপডেটের সময় ০৬:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১