ভিয়েনা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সাথে বিদায়ী সেনা প্রধানের সাক্ষাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৪৫ সময় দেখুন

ঢাকা: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, বিদায়ী সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে তার সময়ে গৃহীত পদক্ষেপসহ সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপ্রধান  হামিদ সেনাবাহিনীর আধুনিকায়নে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিভিন্ন পদক্ষেপ ও কর্মকান্ডের প্রশংসা করেন এবং সফলভাবে দায়িত্ব পালন করায় তাকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতির সাথে বিদায়ী সেনা প্রধানের সাক্ষাত

আপডেটের সময় ০৫:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১