ভিয়েনা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

দুবাই ভ্রমণে শিথিল হলো বিধিনিষেধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ১২৩ সময় দেখুন

আমিরাত প্রতিনিধি: দুবাই প্রবেশের ক্ষেত্রে করোনা বিধিনিষেধ শিথিল করেছে দেশটি। রোববার এক বিবৃতিতে এমনটি জানায় দুবাইয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। যা কার্যকর হবে আগামী ২৩ জুন থেকে।

নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত অনুমোদিত করোনা টিকার দুটি ডোজ গ্রহণ করা থাকলে প্রবেশ করা যাবে দুবাইয়ে। এই সিদ্ধান্তের আওতাভুক্ত হবে দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং ভারত।

ভারতের যারা বৈধ রেসিডেন্ট ভিসাধারী শুধু তারাই আসতে পারবেন। তবে নেয়া থাকতে হবে টিকার দুটি ডোজই।

করোনার টিকাগ্রহণ ও পিসিআর টেস্টের শর্ত সাপেক্ষে দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার ভ্রমণকারীদেরও প্রবেশ করতে দেয়া হবে দুবাইয়ে। এদেরও প্রয়োজন হবে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট।

এসব দেশে ছাড়াও নিজ দেশের নাগিরকদের প্রবেশ করতে দিচ্ছে দুবাই। এদের ক্ষেত্রেও শিথিল করা হয়েছে করোনা বিধিনিষেধ।

সংযুক্ত আরব আমিরাত অনুমোদিত করোনা টিকাগুলো হলো চীনের সিনোফার্ম, ফাইজার-বায়োটেক, রাশিয়ার স্পুটনিক ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা।

এছাড়া গত মাসে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার থেকে আসা যাত্রীদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। যা এখনও কার্যকর রয়েছে।

দুবাই/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুবাই ভ্রমণে শিথিল হলো বিধিনিষেধ

আপডেটের সময় ০৩:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১