ভিয়েনা ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

লেবাননে পাসপোর্ট নম্বরবিহীন বাংলাদেশিদের নিবন্ধন শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ৭২ সময় দেখুন

লেবানন প্রতিনিধি: লেবাননে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের বেশিরভাগের কাছেই নেই পাসপোর্ট কিংবা এর ফটোকপি। কারো পাসপোর্ট হারিয়ে গেছে, কারো লেবানিজ প্রতিষ্ঠানের মালিকের হেফাজতে রয়েছে গেছে। অনেকের পাসপোর্ট নম্বর পর্যন্ত জানা নেই।

পাসপোর্ট না থাকার কারণে এতোদিন সাধারণ ক্ষমার মাধ্যমে তাদের দেশে ফেরা সম্ভব হয়নি। এবার তাদের জন্য সুযোগ দিচ্ছে বাংলাদেশ দূতাবাস। ফলে পাসপোর্ট নম্বরবিহীন প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে।

রোববার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে দূতাবাসের উদ্যোগে তাদের নাম নিবন্ধন শুরু হয়েছে। প্রথম দিনে প্রায় তিন শতাধিক পাসপোর্ট নম্বরবিহীন বাংলাদেশি নিবন্ধন করেছেন।

এ দিকে দূতাবাস জানিয়েছে সোমবার থেকে পাসপোর্ট বিহীনদের বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম আল-আনসার স্টেডিয়ামের পরিবর্তে দূতাবাসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ছবি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির সঙ্গে লেবানন সরকার নির্ধারিত জরিমানা বাবদ ৬ লাখ ৫০ হাজার লেবানিজ পাউন্ড জমা দিয়ে নিবন্ধন করতে হচ্ছে।

শ্রম সচিব জানিয়েছেন, লেবাননের জেনারেল সিকিউরিটি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ছাড়পত্র পাওয়ার পর আবেদনকারী বাংলাদেশি কর্মীদের দেশে পাঠানো হবে। তাদের শুধু উড়োজাহাজের টিকিটের টাকা পরিশোধ করতে হবে।

আগামী ২৫ জুন পর্যন্ত পাসপোর্ট বিহীন বাংলাদেশিদের নাম নিবন্ধনের এই বিশেষ কর্মসূচি চলবে।

লেবানন/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লেবাননে পাসপোর্ট নম্বরবিহীন বাংলাদেশিদের নিবন্ধন শুরু

আপডেটের সময় ০৩:৫৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১