ভিয়েনা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

বাহরাইনে টিকা পাবেন অনিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • ৭৬ সময় দেখুন

বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে অনিবন্ধিত বা অবৈধ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিরাও করোনার টিকা নেওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটির সরকারের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস তাদের টিকার আওতায় আনার ব্যবস্থা করেছে।

বাহরাইনে থাকা প্রায় দুই লাখ বাংলাদেশি প্রবাসীর মধ্যে ২৫ হাজারের মতো অনিবন্ধিত প্রবাসী। যারা নানা কারণে দেশটিতে অবৈধ হয়ে পড়েছেন। প্রথম পর্যায়ে টিকা না পেলেও পরবর্তিতে এদের টিকা প্রদানের সিদ্ধান্ত হয়।

গত শুক্রবার রাজধানী মানামায় সিতরা মল ভ্যাকসিনেশন সেন্টারে অনিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের জন্য এই বিশেষ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ২০০ জন বাংলাদেশি টিকার প্রথম ডোজ নিয়েছেন। দূতাবাসের মাধ্যমে নিবন্ধন করে তারা এই সুযোগ পান।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম প্রথম দিনে ভ্যাকসিনেশন সেন্টারে উপস্থিত থেকে টিকা কার্যক্রম তদারকি করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাংলাদেশি সোসাইটির সভাপতি আসিফ আহমেদেসহ কমিউনিটি সংগঠকরা উপস্থিত ছিলেন।

বাহরাইনে থাকা যারা এখনো বিভিন্ন সমস্যার কারণে টিকা নিতে পারেন নি এবং দূতাবাসের লিংকে রেজিস্ট্রেশন করেননি, তাদের https://forms.gle/4NoQyS7WPomdvt4J6 লিংকে গিয়ে নিবন্ধিত হওয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাহরাইন/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাহরাইনে টিকা পাবেন অনিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা

আপডেটের সময় ০৪:২৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১